কমলার খোসা দিয়ে রূপ চর্চা

প্রথমে কমলার খোসাগুলো ছোট ছোট টুকরা করুন। তারপর এগুলো কমপক্ষে এক সপ্তাহ ধরে সূর্যের আলোতে শুকান যাতে কড়মড়ে শুকনো হয়ে যায়। এখন এটা গুড়ো গুড়ো করুন। ব্যাস প্রাথমিক উপাদান তৈরি। ১/ ২ চা চামচ কমলার খোসার গুড়া, ১ চা চামচ মুগ ডালের গুড়া, একসাথে পরিমাণ মত গোলাপ জল মিশিয়ে মুখে ফেস প্যাক হিসেবে লাগাতে পারেন।
২/ ১ চা চামচ কমলার খোসার গুড়া, ১ চা চামচ নিম পাতা বাটা পরিমাণ মত লেবু পানির সাথে মিশিয়ে ব্রণ বা গোটার চারপাশে মেখে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলবেন। এভাবে দশ দিন টানা দিতে হবে। ৩/ অল্প কমলার খোসার গুড়া অল্প দুধ ও মধুর সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে ২ ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলবেন। ৪/ কাঁচা কমলার খোসা হালকা পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে চোখ বন্ধ করে চোখের উপর দিয়ে রাখবেন আধা ঘন্টার জন্যে। ৫/ শুকনো কমলার খোসার গুড়া শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে দিতে পারেন খুশকি সমস্যা দূর করতে। ৬/ শুকনো কমলার খোসার গুড়া স্ক্রাবের মতন মুখে দিয়ে ডলে মুখ ধুতে পারেন। ৭/ আয়ুর্বেদিক মতে দাঁত মাজার সময় ও ফাটা গোড়ালিতে কমলার খোসার গুড়া ব্যাবহার করা যায়।

0 comments:

Post a Comment

 
গার্লস দুনিয়া Copyright © 2016 Design by Nazifa Yeasmin গার্লস দুনিয়া