অয়েল ম্যাসাজ

সপ্তাহে ২-৩ বার অয়েল ম্যাসাজ করতে পারেন। স্ক্যাল্পের ময়েশ্চার বজায় রাখতে এর কোনো জুড়ি নেই। নারিকেল তেল, আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল হালকা গরম করে স্ক্যাল্পে হালকা করে ঘষুন। গরম পানিতে তোয়ালে ডুবিয়ে নিংড়ে নিন। তারপর মাথায় জড়িয়ে রাখুন। সহজে তেল চুলের গোড়ায় চলে যাবে। পরের দিন শ্যাম্পু করুন।
শ্যাম্পু যেভাবে করবেন
চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক বা কালারড চুলের জন্য আলাদা আলাদা শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার আগে চুল ভালো করে আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নিন। শ্যাম্পু করার জন্য গরম পানি ব্যবহার করবেন না। গরম পানি হেয়ার ও ফলিকলসের জন্য খুব
ক্ষতিকর। কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন বুঝতে না পারলে মাইল্ড হারবাল শ্যাম্পু বেছে নিন। দুই বা এক মাস পর পর শ্যাম্পু বদলান। কারণ নানা রকম উপাদানে চুল সমৃদ্ধ হবে।
চুল পরিষ্কার করার পদ্ধতি
শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন, চুলে যেন একটু ফেনাও না থাকে। চুল ধোয়ার পর যদি মনে হয় চুল চটচটে বা জট আছে, তাহলে আরো একবার শ্যাম্পু করুন। তবে দ্বিতীয়বার অল্প পরিমাণ শ্যাম্পু ব্যবহার করুন।
কন্ডিশনিং
চুল ধোয়ার পর মাথায় তোয়ালে জড়িয়ে রাখুন। অতিরিক্ত পানি তোয়ালে শুষে নেবে। তারপর কন্ডিশনার চুলের ডগা ও ওপরের অংশে লাগান। ৫-৬ মিনিট পর ধুয়ে ফেলুন।

0 comments:

Post a Comment

 
গার্লস দুনিয়া Copyright © 2016 Design by Nazifa Yeasmin গার্লস দুনিয়া